ফিচার
প্রথম ভিজিট থেকে ফলো‑আপ — পুরো কাজ এক রেকর্ডে
প্রতিটি রোগীর মাপ, রোগের ইতিহাস, খাদ্যাভ্যাস, ল্যাব রিপোর্ট, ডায়েট চার্ট ও প্রেসক্রিপশন থাকে একই জায়গায়। হিসাবের কাজ সফটওয়্যার করে দেয়, তাই পুরো মনোযোগ রাখতে পারেন রোগীর ওপর।
- ২৬৫ওষুধ · ৬৪৫টি উৎসসহ মিথস্ক্রিয়া · ১১,৫১৩টি বাংলাদেশি ব্র্যান্ড নাম
- ০–১৯ বছরWHO গ্রোথ চার্ট
- ৫,৮৯৭খাবার — তার ৩২টি রেসিপির রান্না করা পদ, ৫,৪৮৪টি USDA থেকে
- ৪৪৯ডায়াগনস্টিক পরীক্ষা · ৪২টির রেফারেন্স রেঞ্জ
- বাংলা + Englishবাংলা সাইট ও নির্দেশিকা · দুই ভাষায় প্রিন্ট · রোগীর জন্য বাংলা পরামর্শ
- যেকোনো সময়নিজের সব ডেটা এক ZIP ফাইলে ডাউনলোড
- সীমাহীনরোগী, ডায়েট চার্ট ও প্রেসক্রিপশন
- ৩০ দিনফ্রি ট্রায়াল, কার্ড লাগে না
- ৳০সেটআপ ফি
রোগীর পূর্ণাঙ্গ রেকর্ড
প্রথম ভিজিটেই রোগীর পরিচয়, শরীরের মাপ, বর্তমান ও অতীত রোগ, পরিবারের অসংক্রামক রোগের ইতিহাস আর প্রতিদিনের খাবারের ধরন লিখে রাখুন। পরের ভিজিটগুলোতে শুধু নতুন মাপ যোগ করলেই চলে।
- ওজন, উচ্চতা, কোমর, হিপ, মাথার পরিধি, MUAC, রক্তচাপ ও পালস — প্রতিটি ভিজিট আলাদা করে সংরক্ষিত
- খাবারে অ্যালার্জি বা অসহিষ্ণুতা থাকলে রোগীর পাতার একদম ওপরে সতর্কবার্তা
- ঘুমের মান (PSQI) ও মানসিক চাপ (PSS-10)-এর প্রশ্নাবলি — স্কোর নিজে থেকেই হিসাব হয়; প্রতি ভিজিটের স্কোর আলাদা থাকে, তাই দুবার বা বেশি হলে ওঠানামা চার্টে দেখা যায়
- প্রতি ভিজিটে ওজন ও কোমরের (শিশুদের ক্ষেত্রে উচ্চতার) আর রক্তচাপের পরিবর্তন চার্টে দেখা যায়; সঙ্গে BMI, শক্তির চাহিদা (TDEE) ও শরীরের চর্বির ট্রেন্ড
- মলের ধরন (Bristol স্কেল) ভিজিট ধরে — কোষ্ঠকাঠিন্য, স্বাভাবিক না ডায়রিয়ার দিকে, এক নজরে
- পরিবারের রোগের ইতিহাস জানা না থাকলে “জানা নেই” চিহ্ন — “কোনো রোগ নেই”-এর সঙ্গে গুলিয়ে যায় না
- পরবর্তী সাক্ষাতের তারিখ কাগজে ছাপা হয়; কার ফলো-আপ আজ, সামনে বা পেরিয়ে গেছে, ড্যাশবোর্ডে এক তালিকায় — ফোন ও WhatsApp-এ মনে করিয়ে দেওয়ার বোতামসহ
হিসাব আপনাকে করতে হবে না
মাপ লেখার সঙ্গে সঙ্গে শক্তির চাহিদা আর শরীরের গঠনের সূচকগুলো তৈরি হয়ে যায়। কোন সূত্র ব্যবহার হয়েছে এবং তার উৎস কী, তা অ্যাপের ভেতরে আলাদা পাতায় লেখা আছে।
| সূচক | যেভাবে হিসাব হয় |
|---|---|
| BMI | এশীয়দের জন্য প্রস্তাবিত কাট-অফ অনুযায়ী শ্রেণি |
| BMR | Mifflin-St Jeor · Harris-Benedict |
| RMR | BMR × ১.০৬৫; সঙ্গে Cunningham ও Katch-McArdle |
| TDEE | BMR × শারীরিক পরিশ্রমের মাত্রা (PAL) |
| শরীরের চর্বি, FFM, FFMI | চর্বি মাপা থাকলে সেটি, না থাকলে CUN-BAE সূত্রে আনুমানিক |
| অপুষ্টির সতর্কতা | ESPEN ২০১৫-এর শর্তে — BMI, ভিজিটের ইতিহাসে ওজন কমা ও FFMI (প্রাপ্তবয়স্ক) |
| LBM | Boer |
| WHtR · WHR · ABSI | কোমর, হিপ ও উচ্চতার অনুপাত (পেটের মেদজনিত ঝুঁকি) |
| রক্তচাপ | ISH ২০২০ অনুযায়ী শ্রেণি (প্রাপ্তবয়স্ক) |
| পানি ও ফাইবার | ওজনের প্রতি কেজিতে ৩৩ মিলি · প্রতি ১০০০ kcal-এ ১৪ গ্রাম |
হাতে হিসাব না করেই ডায়েট চার্ট
পাঁচ বেলার (চাইলে আরও দুই বেলার) খাবার সাজান দেশি খাবারের তালিকা থেকে বেছে। প্রতিটি খাবার যোগ করলেই ক্যালরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ও ফাইবারের যোগফল সঙ্গে সঙ্গে বদলায়।
- ৫,৮৯৭টি খাবার ইংরেজি নামে খোঁজা যায়; দেশি ৪১৩টি বাংলায় আর “chal”, “bhat”, “murgi”-র মতো ইংরেজি হরফে লেখা বাংলা নামেও
- দেশি খাবারগুলোর বেশিরভাগের মান বাংলাদেশের খাদ্য উপাদান তালিকা (FCT 2013) থেকে, ৩২টি রান্না করা পদের মান রেসিপির উপকরণ থেকে হিসাব করা, আর FCT-তে নেই এমন ৫,৪৮৪টি খাবারের মান USDA FoodData Central (SR Legacy) থেকে; ৩,৯৭৪টির নিজস্ব পিস, কাপ বা সার্ভিং মাপ
- তালিকায় না থাকলে নিজের খাবার যোগ করুন — আপনার জন্য সঙ্গে সঙ্গে, অ্যাডমিন যাচাই করলে সবার জন্য
- গ্রাম, কাপ, চামচ, গ্লাস, পিস বা সার্ভিং — পিস ও সার্ভিং ছোট, মাঝারি ও বড় মাপে
- “অথবা” দিয়ে বিকল্প খাবার রাখার সুবিধা
- দিনের লক্ষ্য ক্যালরি — রোগীর TDEE থেকে এক চাপে, পরিকল্পনা লক্ষ্যের কত বেশি বা কম তা সঙ্গে সঙ্গে
- PES স্টেটমেন্ট, পানি, রান্নার তেল ও শারীরিক কার্যকলাপ
- প্রতিটি বেলার সময়, ভোরে খালি পেটে ও ঘুমানোর আগের দুটি বাড়তি বেলা, আর দিনের লবণ
- ৪৪৯টি পরীক্ষার তালিকা থেকে প্রস্তাবিত পরীক্ষা বেছে নিন
প্রেসক্রিপশন
সাপ্লিমেন্ট ও ওষুধ লিখুন সকাল, দুপুর, সন্ধ্যা আর রাতের ডোজ আলাদা করে। লাইব্রেরিতে না থাকলে নাম লিখে দিলেই হয়।
- লাইব্রেরির ৮৪টি সাপ্লিমেন্ট ও ওষুধ থেকে নামের কয়েক অক্ষর লিখে বেছে নিন
- কত ঘণ্টা পরে খেতে হবে — তার আলাদা ঘর
- প্রতিটি ওষুধের পাশে নির্দেশনা
- পরামর্শ বাংলা বা ইংরেজিতে — বোল্ড, শিরোনাম ও তালিকা ফরম্যাটসহ
- প্রেসক্রিপশনের সব ওষুধের খাবার-মিথস্ক্রিয়া এক ক্লিকে যাচাই
ল্যাব রিপোর্ট ও তার ওঠানামা
রোগী রিপোর্ট নিয়ে এলে মানগুলো একবার তুলে রাখুন। রেফারেন্স রেঞ্জের বাইরে গেলে নিজে থেকেই চিহ্নিত হয়, আর একই পরীক্ষা বারবার হলে সময়ের সঙ্গে ওঠানামা চার্টে দেখা যায়।
- পরিচিত ৪২টি পরীক্ষার একক ও রেফারেন্স রেঞ্জ নিজে থেকে বসে — নারী-পুরুষে আলাদা হলে আলাদা
- লিপিড প্রোফাইলের মতো পুরো প্যানেল এক ক্লিকে যোগ
- ১৪টি পরীক্ষায় বিপজ্জনক মাত্রা পেরোলে নিজে থেকেই Critical চিহ্ন — প্রকাশিত critical value তালিকা (ARUP Laboratories) অনুযায়ী
- মূল রিপোর্টের PDF বা ছবি সংযুক্ত — কোনো শেয়ার লিংকে বা অন্য নিউট্রিশনিস্টের কাছে যায় না
- রোগীর পাতায় সর্বশেষ রিপোর্টের অস্বাভাবিক ফলাফল আলাদা করে দেখা যায়
- চাইলে সর্বশেষ ল্যাব ফলাফল ডায়েট চার্ট ও প্রেসক্রিপশনের প্রিন্টে ও রোগীর লিংকেও
| HbA1c | 8.1% | High |
|---|---|---|
| Triglycerides | 212mg/dL | High |
| Creatinine | 0.8mg/dL | Normal |
ওষুধ ও খাবারের মিথস্ক্রিয়া
খাবারের পরামর্শ দেওয়ার আগে দেখে নিন রোগীর ওষুধের সঙ্গে কোন খাবার সমস্যা করে — কাজ কমিয়ে দেয়, বাড়িয়ে দেয় বা পার্শ্বপ্রতিক্রিয়া বাড়ায় — আর রোগীকে ঠিক কী বলবেন।
- ২৬৫টি প্রচলিত ওষুধের ৬৪৫টি মিথস্ক্রিয়া, ঝুঁকির মাত্রা অনুযায়ী সাজানো — ৪ স্তরে: এড়িয়ে চলুন, বড়, মাঝারি ও ছোট ঝুঁকি
- জেনেরিক নাম, খাবারের নাম বা বাংলাদেশি ব্র্যান্ড নাম দিয়ে খোঁজ — ১১,৫১৩টি ব্র্যান্ড নাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) নিবন্ধিত ওষুধের তালিকা থেকে; রোগী বিদেশ থেকে ওষুধ আনলে Prozac, Zocor, Glucophage-এর মতো ১৯টি বিদেশি ব্র্যান্ড নামেও, প্রতিটি নিজের লেবেল থেকে; বানান একটু ভুল হলেও কাছের নামটি দেখায়
- প্রতিটি মিথস্ক্রিয়ার সঙ্গে উৎসের লিংক (লেবেল/SmPC বা নির্ভরযোগ্য সূত্র: DailyMed, EMC SmPC, NHS, MedlinePlus, NIH ODS…)
- প্রতিটিতে রোগীকে বলার মতো বাংলা পরামর্শ আর কারণ, কপি করার বোতামসহ
- প্রেসক্রিপশনের সব ওষুধ এক ক্লিকে যাচাই — ব্র্যান্ড নাম ও ডোজ লেখা থাকলেও
- খাবারের ধরন ধরে খোঁজ: দুধ, গ্রেপফ্রুট, অ্যালকোহল, চা-কফি, পটাশিয়াম-সমৃদ্ধ খাবার…
- বাইরের কোনো সার্ভিস লাগে না — ফল সঙ্গে সঙ্গে আসে
শিশু ও কিশোরের বৃদ্ধি
শিশু রোগীর মাপ WHO-র গ্রোথ রেফারেন্সের সঙ্গে মিলিয়ে সফটওয়্যার z-score, পার্সেন্টাইল রেখা ও শ্রেণি দেখায় — জন্ম থেকে ১৯ বছর পর্যন্ত।
- বয়স অনুযায়ী উচ্চতা ও BMI (১৯ বছর পর্যন্ত), ওজন (১০ বছর পর্যন্ত) ও মাথার পরিধি (৫ বছর পর্যন্ত)
- পাঁচ বছর পর্যন্ত দৈর্ঘ্য বা উচ্চতা অনুযায়ী ওজন
- ৬–৫৯ মাস বয়সে MUAC দিয়ে তীব্র অপুষ্টি যাচাই
- জন্ম থেকে ৫ বছর WHO 2006 গ্রোথ স্ট্যান্ডার্ড, ৫ থেকে ১৯ বছর WHO 2007 রেফারেন্স — এই বয়সের জন্য এটিই WHO-র নিজের রেফারেন্স; বয়স অনুযায়ী ওজন WHO ১০ বছর পর্যন্তই প্রকাশ করেছে, তাই এর পরে BMI-for-age দেখা হয়
প্রতিদিনের কাজে সময় বাঁচে
যে কাজগুলো রোজ বারবার করতে হয়, সেগুলো ছোট করা হয়েছে — কোনো ধাপ বাদ না দিয়ে।
- আগের চার্ট বা প্রেসক্রিপশন থেকে নতুনটি শুরু — শুধু যা বদলাবে, তা-ই বদলান
- ফলো-আপে পুরো ফর্ম খুলতে হয় না: রোগীর পাতার “Quick visit”-এ ওজন, কোমর, রক্তচাপ ও পালস
- নতুন রোগী সেভ করেই সরাসরি ডায়েট চার্ট — “Save and start a diet chart”
- ফলো-আপের তালিকা থেকেই ফোন বা WhatsApp-এ মনে করিয়ে দেওয়া
- রোগীর তালিকায় লিখতে লিখতেই সব রোগীর মধ্যে খোঁজ — নাম, মোবাইল নম্বর বা রোগীর ID; চার্ট লেখার সময় রোগী বাছাইও লিখে খুঁজে
- কিবোর্ডেই চার্ট: Enter চাপলে পরের ঘর, শেষ ঘরে নতুন সারি, Ctrl+Enter-এ সেভ
- প্রেসক্রিপশনের সব ওষুধের খাবার-মিথস্ক্রিয়া এক ক্লিকে
- মোবাইলেও চার্ট ও প্রেসক্রিপশন লেখা যায়; প্রিন্ট এক ক্লিকে
রোগীর তথ্যের সুরক্ষা
রোগীর তথ্য সংবেদনশীল — তাই শুরু থেকেই কয়েকটি নিয়ম মেনে চলা হয়।
- প্রত্যেক নিউট্রিশনিস্ট শুধু নিজের রোগীদের দেখতে পান
- পাসওয়ার্ড scrypt দিয়ে হ্যাশ করে রাখা হয় — আসল পাসওয়ার্ড কোথাও জমা থাকে না; পরপর ৫ বার ভুল দিলে লগইন ১০ মিনিট বন্ধ থাকে
- ল্যাব রিপোর্টের ফাইল কোনো পাবলিক লিংকে যায় না
- সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হলেও আপনার ডেটা মুছে যায় না — রেকর্ড দেখা ও প্রিন্ট করা যায়
- নিজের সব ডেটা যেকোনো সময় এক ZIP ফাইলে ডাউনলোড — CSV ফাইল আর ল্যাব রিপোর্টের ফাইলসহ
- ডেটাবেস ও ল্যাব রিপোর্টের ফাইলের প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ
- পুরো সাইট HTTPS-এ: সাধারণ http ঠিকানায় এলে নিজে থেকেই https-এ নিয়ে যায়, আর ব্রাউজারও পরের বার https-ই খোলে (HSTS)
- ১২ ঘণ্টা কোনো কাজ না হলে নিজে থেকেই লগআউট
- পাতা ছেড়ে যাওয়ার আগে না-সেভ-করা লেখার সতর্কবার্তা; ফর্মের মেয়াদ ফুরোলেও Back চাপলে লেখা যেমন ছিল তেমনই থাকে
শুরু থেকে প্রথম চার্ট
নিবন্ধনের পর চারটি ধাপ — কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না।
- অ্যাকাউন্ট খুলুননাম, ইউজারনেম, ইমেইল, ফোন আর একটি পাসওয়ার্ড — কার্ড বা পেমেন্ট লাগে না।
- অনুমোদন ও ৩০ দিন ফ্রিঅ্যাডমিন অ্যাকাউন্ট চালু করলেই সব ফিচার খোলা।
- প্রথম রোগীপরিচয় আর মাপ লিখলেই BMI, শক্তির চাহিদা ও শরীরের গঠনের হিসাব তৈরি।
- চার্ট প্রিন্ট বা WhatsApp-এখাবার বেছে চার্ট সাজান, তারপর A4 প্রিন্ট, PDF, বা রোগীর মোবাইলে লিংক।
খরচ কত?
মাসপ্রতি ৳ 3,250 থেকে
বাৎসরিক প্ল্যানে (১২ মাস, মোট ৳ 39,000)। সব প্ল্যানে সব ফিচার, সেটআপ ফি নেই।
এর সঙ্গে আরও
- পুষ্টিমানসহ রেসিপি লাইব্রেরি; অনেক পদে লেখা থাকে কোন রোগে বা কার জন্য উপযোগী
- ডার্ক মোড
- মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে চলে
- bKash-এ বা Nagad-এ সাবস্ক্রিপশন ফি পরিশোধ
- প্রতিটি সাবস্ক্রিপশন পেমেন্টের ইনভয়েস — বাংলা ও ইংরেজিতে
- ধাপে ধাপে ব্যবহার নির্দেশিকা
সাধারণ প্রশ্ন
আরও প্রশ্ন থাকলে সাপোর্ট পাতা দেখুন।
রোগীকে কীভাবে চার্ট পাঠাব?
প্রিন্টে বাংলা ঠিকমতো আসে?
রোগীর তথ্য কতটা নিরাপদ?
কোন ডিভাইসে চলে?
ছোট প্ল্যানে কি কোনো ফিচার বা সংখ্যা কম?
সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হলে কী হয়?
টাকা কীভাবে দেব?
নিজে ব্যবহার করে দেখুন
৩০ দিন সব ফিচার বিনা খরচে — কার্ড লাগবে না