সেকশন ১
যা হাতের কাছে রাখবেন
ডায়েট সলিউশন বিডি চলে ব্রাউজারেই; আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। হাতের কাছে রাখুন:
- স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ — ইন্টারনেট থাকলেই চলবে
- Chrome, Edge, Firefox বা Safari-র মতো হালনাগাদ একটি ব্রাউজার
- নিজের ইমেইল ঠিকানা আর চালু একটি মোবাইল নম্বর; দরকার হলে অ্যাডমিন এই নম্বরেই যোগাযোগ করেন
- ডিগ্রি, পদবি ও চেম্বারের তথ্য — বাধ্যতামূলক নয়; নিবন্ধনের সময় Professional details অংশে বা পরে My profile-এ দিলে প্রতিটি প্রিন্টের লেটারহেডে ছাপা হয়
সেকশন ২
নিবন্ধন থেকে প্রথম লগইন
- লগইন পেজের নিচে Register as a nutritionist লিংকে যান; সাইটের ওপরের অ্যাকাউন্ট খুলুন বোতামও একই পাতায় নিয়ে যায়।
- পুরো নাম, ইউজারনেম, ইমেইল, ফোন নম্বর আর পাসওয়ার্ড দুবার লিখে Create account চাপুন। চাইলে Professional details খুলে ডিগ্রি, পদবি আর কর্মস্থল বা চেম্বারের নামও দিতে পারেন; এগুলো ঐচ্ছিক, পরে My profile-এও দেওয়া যায়। ইউজারনেমে ৩ থেকে ৪০টি ইংরেজি অক্ষর, সংখ্যা, ডট বা আন্ডারস্কোর চলে; পাসওয়ার্ড অন্তত ৮ অক্ষরের হতে হয়। জমা দেওয়ার আগে ফর্মের শেষে ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতি মেনে নেওয়ার ঘরে টিক দিন; টিক ছাড়া অ্যাকাউন্ট খোলে না।
- অ্যাডমিন আপনার তথ্য দেখে অ্যাকাউন্ট অনুমোদন করেন, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে। অনুমোদনের আগে লগইন করতে গেলে অপেক্ষার বার্তা দেখাবে; তাড়া থাকলে ফোন করুন 01771287817।
- অনুমোদনের খবর অ্যাডমিন ফোনে জানাতে পারেন, নিজেও লগইন করে দেখে নিতে পারেন; সাইটে ইমেইল পাঠানো চালু থাকলে অনুমোদনের একটি ইমেইলও আসে। অনুমোদনের দিন থেকেই ৩০ দিনের ফ্রি ট্রায়াল শুরু হয়, আর লগইন করলে প্রথমে ড্যাশবোর্ড খোলে।
সেকশন ৩
লগইন, পাসওয়ার্ড ও নিরাপত্তা
লগইনের ঘরে ইউজারনেম বা ইমেইল — যেটি আপনার সুবিধা — লিখে পাসওয়ার্ড দিন।
পাসওয়ার্ড মনে পড়ছে না
নিচের যেকোনো একটি পথ বেছে নিন:
| পথ | কী করবেন | কতক্ষণ লাগে |
|---|---|---|
| লগইন থাকা অবস্থায় | My profile → Password অংশে এখনকার পাসওয়ার্ড আর নতুনটি দুবার লিখে Save profile | আধা মিনিট |
| নিজেই রিসেট | লগইনের পাতায় Forgot password? → ইউজারনেম বা ইমেইল লিখে Send reset request। সাইটে ইমেইল পাঠানো চালু থাকলে নতুন পাসওয়ার্ড বেছে নেওয়ার লিংক আপনার ইমেইলে যায় — লিংকটি ২৪ ঘণ্টা কাজ করে, একবারই; ইনবক্সে না পেলে স্প্যাম ফোল্ডার দেখুন। অনুরোধটি অ্যাডমিনও দেখেন, তিনি রিসেট লিংক বা অস্থায়ী পাসওয়ার্ড পাঠাতে পারেন। | কয়েক মিনিট |
| অ্যাডমিনকে ফোন | ফোন করলে অ্যাডমিন একটি অস্থায়ী পাসওয়ার্ড তৈরি করে জানিয়ে দেন → সেটি দিয়ে ঢুকে নিজের পাসওয়ার্ড ঠিক করুন | প্রায় ২ মিনিট |
অন্য ডিভাইস থেকে লগআউট
প্রতিবার লগইনে একটি নতুন সেশন তৈরি হয়। পাসওয়ার্ড বদলালে — My profile-এ, রিসেট লিংকে বা অস্থায়ী পাসওয়ার্ডের পরে — যে ডিভাইসে বদলালেন সেটি ছাড়া বাকি সব ডিভাইস ও ব্রাউজার থেকে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যায়; অ্যাডমিন অস্থায়ী পাসওয়ার্ড তৈরি করলেও তাই। পাসওয়ার্ড না বদলেও তা করা যায়: My profile-এর Other devices কার্ডে Log out other devices চাপুন; কার্ডে লেখা থাকে আর কয়টি ডিভাইস বা ব্রাউজারে লগইন আছে।
কে কখন লগইন করেছে, দেখে নিন
Account settings পাতার Recent account activity কার্ডে আপনার অ্যাকাউন্টের সর্বশেষ ২০টি লগইন ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা থাকে: লগইন ও লগআউট (নিজের লগইনের পাশে IP ঠিকানাসহ), ভুল পাসওয়ার্ডে লগইনের চেষ্টা, পাসওয়ার্ড, ইমেইল বা ফোন বদল, অন্য ডিভাইস থেকে লগআউট, Download my data আর অ্যাকাউন্ট মোছার অনুরোধ। অচেনা কিছু দেখলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বদলান আর সাপোর্টে জানান। অ্যাডমিন পুরো সাইটের লগ দেখেন অ্যাডমিন প্যানেলের Activity log পাতায়; রোগীর নাম সেখানে থাকে না, শুধু নম্বর। প্রতিটি ঘটনা ১২ মাস রাখা হয় (বিস্তারিত গোপনীয়তা নীতিতে)।
সেকশন ৪
প্রোফাইল ও লেটারহেড
সাইডবারের নিচে নিজের নামে চাপলে অ্যাকাউন্টের মেনু খোলে, তাতে তিনটি পাতা: My profile, Account settings ও Request a change। My profile-এ যা লিখবেন, তার প্রায় সবই প্রতিটি ডায়েট চার্ট ও প্রেসক্রিপশনের ওপরে লেটারহেড হয়ে ছাপা হয় — তাই রোগীকে প্রথম চার্ট দেওয়ার আগেই এটি গুছিয়ে নিন।
যে তথ্য আপনি নিজেই ঠিক করেন
- ছবি — JPG, PNG, WEBP বা GIF, ২ MB পর্যন্ত; বর্গাকার ছবি সবচেয়ে ভালো দেখায়
- ডিগ্রি ও যোগ্যতা, পদবি
- কর্মস্থল — হাসপাতাল, ক্লিনিক, চেম্বার বা প্রতিষ্ঠান — আর চেম্বারের ঠিকানা
- রোগী দেখার দিন ও সময়
- ছোট পরিচিতি, ২৫০ অক্ষর পর্যন্ত; এটি শুধু প্রোফাইলে থাকে, প্রিন্টে যায় না
- পাসওয়ার্ড — ঘরগুলো ফাঁকা রাখলে আগেরটিই থাকে; নতুন পাসওয়ার্ড সেভ করলে অন্য সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়
সব লিখে নিচের Save profile চাপুন।
ইমেইল ও ফোন নিজেই বদলান
My profile-এর ডান দিকের Email and phone কার্ডে নতুন ইমেইল বা ফোন নম্বর লিখুন, বর্তমান পাসওয়ার্ড দিন, তারপর Save email and phone; বদল সাথে সাথেই কার্যকর হয়, আর নতুন ইমেইল দিয়ে তখন থেকেই লগইন করা যায়। অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহৃত ইমেইল নেওয়া হয় না। ইমেইল বদলালে আগের ঠিকানায় পাঠানো কোনো রিসেট লিংক থাকলে সেটি আর কাজ করে না।
অ্যাডমিনের অনুমতি লাগে যেগুলোতে
নাম ও ইউজারনেম নিজে বদলানো যায় না। ইউজারনেম দিয়ে লগইন হয়, আর নাম লেটারহেডে ছাপা হয় — ভুল বদলে অ্যাকাউন্টে ঢোকা আটকে যেতে পারে, তাই বদলটা হয় অ্যাডমিনের হাত ঘুরে। ইমেইল বা ফোনের বদলও চাইলে এভাবে চাওয়া যায়; আর অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে My profile বন্ধ রাখলে এগুলোও এভাবেই বদলায়।
- একই মেনু থেকে Request a change খুলুন
- Detail to change তালিকায় কোনটি বদলাবেন বেছে নিন, Replace it with ঘরে নতুন তথ্য লিখুন
- Send to the administrator চাপুন
- অ্যাডমিন অনুমোদন দিলেই বদল কার্যকর হয়; অনুরোধের অবস্থা — Pending, Approved বা Rejected — একই পাতার Request history তালিকায় দেখা যায়
মেয়াদ, রেকর্ডের হিসাব ও চালু থাকা অংশ
Account settings পাতায় থাকে মেয়াদ কোন তারিখ পর্যন্ত আর কত দিন বাকি; আপনার অ্যাকাউন্টে কতজন রোগী, কতটি ভিজিট, ডায়েট চার্ট, প্রেসক্রিপশন ও ল্যাব রিপোর্ট জমা আছে; অ্যাকাউন্ট কবে খোলা হয়েছে আর শেষ কবে লগইন হয়েছে; আর অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে কোন অংশগুলো (মডিউল) চালু রেখেছেন। বন্ধ থাকা অংশ সাইডবারে দেখা যায় না।
নিজের সব ডেটা ডাউনলোড
একই পাতার Download my data বোতামে একটি ZIP ফাইল নামে, যাতে আপনার অ্যাকাউন্টে জমা সবকিছু থাকে:
- রোগী, ভিজিট, রোগ ও পারিবারিক ইতিহাস, ডায়েট চার্ট ও তার খাবার, প্রেসক্রিপশন ও তার ওষুধ, ল্যাব রিপোর্ট ও ফলাফল, ইনভয়েস, পেমেন্টের অনুরোধ আর নিজের ডায়েট চার্ট ও প্রেসক্রিপশনের টেমপ্লেট — প্রতিটি আলাদা CSV ফাইলে, যা Excel-এ বাংলাসহ ঠিকঠাক খোলে
- ল্যাব রিপোর্টের সংযুক্ত PDF বা ছবি, প্রতিটি রোগীর আলাদা ফোল্ডারে
- অ্যাকাউন্টের কার্যক্রমের লগ — লগইন, পাসওয়ার্ড বদল, রেকর্ড মোছা ইত্যাদি, শেষ ১২ মাসের —
activity.csvফাইলে - কোন ফাইলে কী আছে, তার ব্যাখ্যাসহ একটি README
ফাইলটি চাপার মুহূর্তেই তৈরি হয়, তাই সবসময় হালনাগাদ। মেয়াদ ফুরোলেও এটি কাজ করে; অ্যাকাউন্ট স্থগিত থাকলে করে না। এতে রোগীর স্বাস্থ্যতথ্য থাকে, তাই ফাইলটি নিরাপদে রাখুন।
নিজের অ্যাকাউন্ট মুছে ফেলা
একই পাতার একেবারে শেষে Delete my account কার্ড। আগে Download my data দিয়ে নিজের কপি নামিয়ে নিন, তারপর বর্তমান পাসওয়ার্ড আর নিজের ইউজারনেম লিখে Delete my account চাপুন। মেয়াদ ফুরোলেও এটি করা যায়, অ্যাকাউন্ট স্থগিত থাকলেও। তবে স্থগিত অবস্থায় Download my data কাজ করে না, তাই তখন নিজের কপি দরকার হলে মোছার আগে সাপোর্টে ফোন করুন।
- সঙ্গে সঙ্গে সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়; সঠিক পাসওয়ার্ড দিলেও আর লগইন হয় না, পাসওয়ার্ড রিসেট করেও না
- রোগীকে পাঠানো শেয়ার লিংকগুলো তখনই বন্ধ হয়ে যায়
- ৩০ দিন পর অ্যাকাউন্ট, রোগী, ভিজিট, ডায়েট চার্ট, প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট (ফাইলসহ), ইনভয়েস, পেমেন্টের অনুরোধ আর নিজের টেমপ্লেট স্থায়ীভাবে মুছে যায়; কোন তারিখে, তা কার্ডেই লেখা থাকে। প্রোফাইলের ছবিও তখন মুছে যায়। শুধু + New দিয়ে যোগ করা খাবার ও ওষুধ অ্যাকাউন্টের অংশ নয়, সেগুলো অ্যাপের খাবার ও ওষুধের তালিকায় থেকে যায়
- তার আগে মত বদলালে ফোন করুন 01771287817; অ্যাডমিন মোছা বাতিল করলে আবার আগের মতো লগইন করা যায়
- মোছার পরও কার্যক্রমের লগে কোন কাজ কবে হয়েছিল, তা প্রতিটি ঘটনার ১২ মাস পূর্ণ হওয়া পর্যন্ত থাকে, তবে আপনার নাম, ইউজারনেম, ইমেইল, ফোন বা IP ঠিকানা ছাড়া
সেকশন ৫
নতুন রোগীর রেকর্ড
- সাইডবারে Patients → ওপরে ডানে Add a patient; যেকোনো পাতার ওপরের বারের New মেনুতে New patient-ও আছে
- শুধু নাম, বয়স (বছর বা মাসে) আর লিঙ্গ দিলেই রেকর্ড সেভ হয়; বাকিটা এখনই বা পরের কোনো ভিজিটে দিতে পারেন
- যতটা জানা আছে পূরণ করুন — বাঁ পাশের নম্বর দেওয়া অংশ-তালিকা (ছোট পর্দায় ওপরের সারি) থেকে যেকোনো অংশে সরাসরি যাওয়া যায় — তারপর Save new patient; সরাসরি চার্টে যেতে চাইলে Save and start a diet chart। ফর্মে Enter চাপলে কার্সর পরের ঘরে যায়, অর্ধেক-ভরা ফর্ম সেভ হয়ে যায় না (সেভ: বোতাম বা Ctrl+Enter)
| ফর্মের অংশ | যা লেখা হয় |
|---|---|
| ১ · Personal | নাম, বয়স, লিঙ্গ, বাবা ও মায়ের নাম, মোবাইল; শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা, বসবাসের এলাকা ও পরিবারের মাসিক আয়; আর রোগীর সম্মতির ঘর (ঐচ্ছিক) — টিক দিলে সেদিনের তারিখ জমা থাকে এবং রেকর্ডের About কার্ডে Consent recorded হিসেবে দেখা যায়, টিক তুলে দিলে মুছে যায় |
| ২ · Measurements | ভিজিটের তারিখ, ওজন, উচ্চতা (সেন্টিমিটারে বা ফুট-ইঞ্চিতে), কোমর, হিপ, মাথার পরিধি, MUAC, শরীরের চর্বির হার, শারীরিক পরিশ্রমের মাত্রা (PAL), রক্তচাপ (সিস্টোলিক ও ডায়াস্টোলিক) আর পালস; সঙ্গে নোট |
| ৩ · Conditions | অসংক্রামক রোগগুলো ধরন অনুযায়ী সাজানো — এখন আছে, আগে ছিল, নাকি ওষুধ চলছে; সঙ্গে Bristol স্কেলে মলের ধরন |
| ৪ · Family history | প্রতিটি রোগের পাশে আটজন রক্তের আত্মীয়ের ঘর: বাবা, মা, বোন, ভাই, দাদা-নানা, দাদি-নানি, চাচা-মামা ও খালা-ফুফু। রোগী নিজেই না জানলে ওপরের Don’t know-এ টিক দিন — ছকটি বন্ধ থাকে (আগের টিক মোছে না), আর রোগীর পাতায় “কোনো রোগ নেই”-এর বদলে Not known লেখা আসে |
| ৫ · Allergies | কোন খাবারে অ্যালার্জি বা অস্বস্তি হয়; এখানে কিছু লিখলে রোগীর পাতায় তা আলাদা করে চোখে পড়ে |
| ৬ · Usual diet | গত সপ্তাহের সাধারণ একটি দিনের পাঁচ বেলার খাবার, প্রিয় খাবার আর দিনে কতটা পানি |
| ৭ · Sleep (PSQI) | গত এক মাসের ঘুম নিয়ে নয়টি প্রশ্নে (৫ নম্বর প্রশ্নের দশটি ভাগসহ) রোগীর নিজের উত্তর; মোট স্কোর ০–২১, ৫-এর বেশি হলে ঘুম ভালো নয় ধরা হয়। প্রশ্নগুলো ভাঁজ করা থাকে: Show the questions চাপলে বা অংশ-তালিকা থেকে এখানে এলে খোলে, আর আগের উত্তর থাকলে নিজে থেকেই খোলা থাকে |
| ৮ · Stress (PSS-10) | গত এক মাসের মানসিক চাপ নিয়ে ১০টি প্রশ্ন; স্কোর ০–৪০ — ০–১৩ কম, ১৪–২৬ মাঝারি, ২৭–৪০ বেশি; PSQI-এর মতোই ভাঁজ করা থাকে |
সেকশন ৬
ফলো-আপ ভিজিট ও অগ্রগতি
নতুন ভিজিট যোগ করা
রোগী আবার এলে নতুন রেকর্ড খুলবেন না। তাঁর পাতার Measurements over time কার্ডে Record visit চাপুন; More actions মেনুর Record a new visit আর ওপরের Edit-ও একই ফর্ম খোলে। মাপের অংশে তারিখের ঘরে আজকের তারিখ বসানোই থাকে, অন্য ঘরগুলোতে সর্বশেষ ভিজিটের মাপ; শুধু রক্তচাপ ও পালসের ঘর ফাঁকা থাকে, যাতে আগের মাপ নতুন ভিজিটে চলে না যায় (আগের মাপটি ঘরগুলোর ওপরে লেখা থাকে)। নতুন মাপ লিখে Save updates করলে নতুন একটি ভিজিট যোগ হয়; আগের ভিজিটগুলো যেমন ছিল তেমনই থাকে।
- পুরোনো কোনো ভিজিটের তারিখ রেখে মাপ বদলালে নতুন ভিজিট হয় না, সেই ভিজিটটিই সংশোধন হয়
- নতুন তারিখ দিলেও মাপ হুবহু আগের মতো থাকলে কিছু যোগ হয় না
- শুধু ওজন, কোমর, রক্তচাপ, পালস বা PAL লিখতে হলে পুরো ফর্ম লাগে না: রোগীর পাতার পাশের Quick visit কার্ডে লিখে সেভ করলেই নতুন ভিজিট (ফাঁকা মাপ আসে সর্বশেষ ভিজিট থেকে); ড্যাশবোর্ডের Follow-ups তালিকার + চিহ্ন থেকেও কার্ডটি খোলে
- Quick visit-এ ছোট একটি নোট আর পরের সাক্ষাতের তারিখও (Next visit) রাখা যায়; দুটিই ভিজিটের টেবিলে সেই ভিজিটের সারির নিচে দেখা যায়, আর যে তারিখে আগে থেকেই ভিজিট আছে সেখানে শুধু এ দুটিও সেভ করা যায়; কার্ডে সেই তারিখ বাছলে তার নোট আর পরের তারিখ ভরা থাকে, সেখানেই বদলানো বা মুছে ফেলা যায়
- রোগী খুঁজতে Patients পাতার সার্চ ঘরে নাম, বাবা-মায়ের নাম, মোবাইল নম্বর (+880 বা ০ দিয়ে, যেভাবেই) বা রোগীর নম্বর (যেমন #12) লিখুন — দুই অক্ষরের পর আপনার সব রোগীর মধ্যে খোঁজা হয়, Enter লাগে না
পরবর্তী সাক্ষাৎ ও ফলো-আপের তালিকা
ডায়েট চার্ট বা প্রেসক্রিপশনে Next visit দিলে তারিখটি প্রিন্টে ও রোগীর লিংকে Next visit · পরবর্তী সাক্ষাৎ হিসেবে ছাপা হয়। রোগীর পাতার মাথায় দেখা যায় সেটি কবে — কত দিন বাকি, আজ, নাকি কত দিন পেরিয়ে গেছে।
- গোনা হয় সবশেষ যে দিনের চার্ট বা প্রেসক্রিপশন আছে, সেদিনের কাগজে দেওয়া তারিখটিই; পরের তারিখসহ Quick visit-ও এখানে একটি কাগজের মতো গোনা হয়। রোগী ফিরে এলে নতুন চার্ট বা প্রেসক্রিপশন করলে আগেরটির তারিখ আর ধরা হয় না; নতুনটিতে তারিখ না দিলে কোনো ফলো-আপ বাকি দেখায় না
- পরের তারিখ ছাড়া Quick visit মানে রোগী সেদিন এসেছিলেন: সেদিন বা তার আগের তারিখটি পূরণ হয়েছে ধরা হয়, তাই আর পেরিয়ে যাওয়া হিসেবে দেখায় না; তারিখটি তখনো সামনে থাকলে বহাল থাকে
- ড্যাশবোর্ডের Follow-ups কার্ডে থাকেন সেই রোগীরা, যাঁদের পরবর্তী সাক্ষাৎ আজ, আগামী ৭ দিনের মধ্যে, কিংবা গত ৩০ দিনের মধ্যে পেরিয়ে গেছে — তারিখের ক্রমে, পাশে Overdue, Today বা কত দিন বাকি। যাঁদের তারিখ ৩০ দিনেরও বেশি আগে পেরিয়ে গেছে, তাঁরাও বাদ পড়েন না: তালিকার নিচে ভাঁজ করা overdue by more than 30 days অংশে থাকেন, চাপলে খোলে — কাছের তারিখ আগে, একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন, সঙ্গে মোট কতজন
- প্রতিটি সারিতে ফোন করার বোতাম, আর রোগীর মোবাইল নম্বর বাংলাদেশি হলে WhatsApp বোতাম — চাপলে আপনার নাম ও তারিখসহ বাংলায় লেখা মনে-করানোর বার্তা তৈরি থাকে, পাঠানোর আগে বদলেও নিতে পারেন
অগ্রগতির চার্ট
অন্তত দুটি ভিজিটে ওজন থাকলে রোগীর পাতার Measurements over time অংশে ওজনের ট্রেন্ড-চার্ট আসে; সঙ্গে প্রাপ্তবয়স্কদের কোমরের আর শিশুদের উচ্চতার চার্ট। অন্তত দুটি ভিজিটে রক্তচাপ থাকলে সিস্টোলিক ও ডায়াস্টোলিকের আলাদা চার্টও আসে, প্রাপ্তবয়স্কদের বেলায় স্বাভাবিক সীমা ছায়া দিয়ে দেখানো। তার নিচের টেবিলে প্রতিটি ভিজিটের ওজন (আগের বারের চেয়ে কতটা বদলাল), উচ্চতা, কোমর, রক্তচাপ ও পালস (মাপা থাকলে), BMI ও TDEE পাশাপাশি দেখা যায়।
ওজন ও কোমরের চার্টের নিচে ভাঁজ করা More trends-এ BMI (শিশুদের WHO BMI-for-age z-score), TDEE আর প্রাপ্তবয়স্কের শরীরের চর্বির চার্ট। ঘুম (PSQI), মানসিক চাপ (PSS-10) আর মলের ধরন (Bristol) প্রতিটি ভিজিটের তারিখে আলাদা জমা থাকে: দুবার বা বেশি হলে আগের স্কোরের তালিকা আর ওঠানামার চার্ট আসে, আর ভিজিটের টেবিলে Bristol টাইপের ঘর।
শিশু ও কিশোরের গ্রোথ চার্ট
- ৫ বছর পর্যন্ত, WHO Child Growth Standards: বয়স অনুযায়ী ওজন, দৈর্ঘ্য বা উচ্চতা, মাথার পরিধি ও BMI
- দৈর্ঘ্য বা উচ্চতা অনুযায়ী ওজন: ২ বছরের কম বয়সে দৈর্ঘ্য ধরে, ২–৫ বছরে উচ্চতা ধরে — শীর্ণতা (wasting) বুঝতে কাজে লাগে
- ৫–১৯ বছর, WHO Growth Reference 2007: বয়স অনুযায়ী উচ্চতা ও BMI; ওজন ১০ বছর পর্যন্ত
- প্রতিটি মাপের z-score ও পার্সেন্টাইল নিজে থেকে হিসাব হয়, আর WHO-র কাট-অফ ধরে পাশে লেখা থাকে খর্বতা (stunting), শীর্ণতা, কম ওজন, অতিরিক্ত ওজন বা কৃশতার (thinness) মতো শ্রেণি
- ৬–৫৯ মাস বয়সে MUAC দিলে তীব্র অপুষ্টি আছে কি না, তা-ও যাচাই হয়
সেকশন ৭
ল্যাব রিপোর্ট
রোগী রক্ত বা অন্য পরীক্ষার রিপোর্ট নিয়ে এলে ফলাফলগুলো রেকর্ডে তুলে রাখুন; পরের ভিজিটে আগের সঙ্গে তুলনা করা সহজ হয়।
- রোগীর পাতার Lab results কার্ডে Add first lab report চাপুন (এরপর থেকে New); More actions মেনুতে Add lab report-ও আছে
- রিপোর্টের তারিখ দিন; চাইলে কোন ভিজিটের রিপোর্ট, কোন ল্যাব বা হাসপাতালের, আর একটি নোট — যেমন খালি পেটে পরীক্ষা হয়েছিল কি না
- Results টেবিলে পরীক্ষার নাম বেছে নিলে তার প্রচলিত একক আর প্রাপ্তবয়স্কের রেফারেন্স রেঞ্জ বসে যায় (নারী-পুরুষে আলাদা হলে রোগীর লিঙ্গ অনুযায়ী); রিপোর্টের সঙ্গে মিলিয়ে নিয়ে ফলাফল লিখুন। Add a panel-এর বোতামে এক চাপে পুরো একটি প্যানেলের সারি যোগ হয়
- চাইলে মূল রিপোর্টের PDF বা ছবি (JPG, PNG; ১০ MB পর্যন্ত) জুড়ে দিন, তারপর Save lab report
- Flag ঘরে Auto থাকলে মানটি রেঞ্জের সঙ্গে মিলিয়ে নিজে থেকে Low, High বা Normal বসে (বিপজ্জনক সীমা রাখা পরীক্ষায় সীমা পেরোলে Critical, নিচে দেখুন); দরকারে নিজে Normal, Low, High, Critical বা Abnormal বেছে দিন
- ১৪টি পরীক্ষায় (যেমন পটাশিয়াম, সোডিয়াম, গ্লুকোজ, হিমোগ্লোবিন) বিপজ্জনক সীমা (critical value) রাখা আছে, ARUP Laboratories-এর প্রকাশিত তালিকা থেকে; মান সেই সীমা পেরোলে Auto নিজেই Critical বসায়
- পরীক্ষার নাম বা ফলাফল ছাড়া কোনো সারি থাকলে সেভের সময় সেটি বাদ পড়ে; কোনো সারি না দিয়ে শুধু ফাইল জুড়েও রিপোর্ট রাখা যায়
- একই পরীক্ষা একই এককে দুই বা তার বেশি রিপোর্টে থাকলে Trends অংশে সময়ের সঙ্গে ওঠানামার চার্ট আসে
- সর্বশেষ রিপোর্টের রেঞ্জের বাইরের মানগুলো ল্যাবের পাতার ওপরে একসঙ্গে, আর রোগীর পাতার Lab results কার্ডে প্রথম চারটি দেখা যায়; ডায়েট চার্ট বা প্রেসক্রিপশন লেখার সময় রোগী বেছে নিলেও সেগুলো ওপরেই চোখে পড়ে
সেকশন ৮
ডায়েট চার্ট বানানো
রোগীর পাতার New diet chart, রোগীর তালিকায় প্রতিটি সারির Diet chart বোতাম, কিংবা সাইডবারের Diet chart — যেকোনো পথে নতুন চার্ট খোলে। সাইডবার থেকে খুললে আগে রোগী বেছে নিন। রোগীর পাতা থেকে খুললে আর তাঁর আগের কোনো চার্ট থাকলে ওপরে Start from the last chart বোতাম আসে: চাপলে শেষ চার্টটির সবকিছু নিয়ে আজকের তারিখে নতুন চার্ট তৈরি হয়, তারপর শুধু যা বদলাবে তা বদলে নিন।
- রোগী ও তারিখ: রোগী বেছে নিলেই বয়স, লিঙ্গ, BMI, MUAC, BMR, RMR, TDEE ও সর্বশেষ রক্তচাপ (তারিখ ও প্রাপ্তবয়স্কদের শ্রেণিসহ) ওপরে চলে আসে, সঙ্গে সর্বশেষ ল্যাব রিপোর্টের অস্বাভাবিক মানগুলো। চাইলে Next visit ঘরে রোগীর পরের সাক্ষাতের তারিখ দিন; +2 weeks, +1 month বা +3 months চাপলে চার্টের তারিখ থেকে গুনে তারিখটি বসে যায় (চার্টের তারিখের আগে বা দুই বছরের বেশি পরে দেওয়া যায় না)।
- ঘুম ও মানসিক চাপ: রোগীর সর্বশেষ PSQI ৫-এর বেশি (Poor) বা PSS-10 ২৭–৪০ (High) হলে রোগীর তথ্যের নিচে স্কোর ও তারিখসহ একটি ছোট নোট আসে; পাশের Add sleep advice to Suggestions বা Add stress advice to Suggestions চাপলে খাবার ও দৈনন্দিন অভ্যাসের কয়েকটি বাংলা পরামর্শ Suggestions-এর শেষে যোগ হয় — আগের লেখা থাকে, আর যোগ হওয়া লেখা বদলানো বা মোছা যায়; চার্ট সেভ করলে তবেই তা ছাপা হয়।
- কী খাবেন, কী খাবেন না: রোগীর বর্তমান বা ওষুধ চলা রোগের খাদ্য-নির্দেশনা থাকলে রোগীর তথ্যের নিচে তা দেখা যায়; Add to chart চাপলে What to eat and avoid কার্ডে কী খাবেন, কী খাবেন না ও পরামর্শ যোগ হয়, যা ইচ্ছেমতো বদলানো যায় আর চার্টে খাবারের তালিকার পরে দুই কলামে ছাপা হয়; পরামর্শগুলো ছাপা হয় Suggestions-এর ভেতরে, পয়েন্ট হিসেবে।
- লক্ষ্য ক্যালরি: চাইলে রোগীর তথ্যের নিচের Target energy ঘরে দিনের লক্ষ্য দিন; TDEE, TDEE − 500, TDEE − 300 বা TDEE + 300 চাপলে রোগীর TDEE থেকে বসে যায়। খাবার যোগ করতে করতেই ঘরের নিচে (আর Nutrition summary ও নিচের বারে) দেখা যায় পরিকল্পনা লক্ষ্যের কত বেশি বা কম; লক্ষ্যটি প্রিন্টে ও রোগীর লিংকে দিনের মোটের পাশে ছাপা হয়।
- ম্যাক্রোর লক্ষ্য: তার নিচে Target split-এ দিনের শক্তির কত শতাংশ কার্বস, প্রোটিন আর ফ্যাট থেকে আসবে, তা দেওয়া যায় — তিনটিই, আর যোগফল ১০০%। ঘরগুলোর নিচের ছোট টেবিলে প্রতিটির পরিকল্পিত ভাগ (কার্বসের ভাগ ফাইবারসহ), লক্ষ্য আর পার্থক্য দেখা যায় (Target energy থাকলে লক্ষ্যের গ্রামও); লক্ষ্যটি প্রিন্টে ও রোগীর লিংকে Target-এর পাশে ছাপা হয়, আর তার নিচে একই হিসাবে পরিকল্পিত ভাগ (Planned)।
- Nutrition diagnosis (PES): Problem — সমস্যাটা কী (যেমন ওজন বেশি); Etiology — কেন হচ্ছে (যেমন প্রায় রোজ ফাস্টফুড); Symptoms — কোন লক্ষণে বোঝা যাচ্ছে (যেমন ক্লান্তি, দুর্বলতা)।
- পাঁচ বেলার খাবার: Morning, Mid-morning snack, Lunch, Afternoon or evening snack ও Dinner। প্রতিটি বেলায় Add food to … চেপে (বেলায় আগে থেকে খাবার থাকলে Add another food) খাবারের ঘরে বাংলা বা ইংরেজিতে অন্তত ২ অক্ষর লিখুন, তারপর তালিকা থেকে বেছে নিন। ইংরেজি হরফে লেখা বাংলা নামেও খোঁজা যায় — যেমন “chal” বা “bhat” লিখলে ভাত ও চাল, “murgi” লিখলে মুরগি, “rui” লিখলে রুই মাছ। রোগীর কপিতে (প্রিন্ট, রোগীর লিংক, Bangla only) খাবারের সহজ নাম ছাপা হয় — যেমন বাংলা ঘরে “ডিম (দেশী মুরগি) - সিদ্ধ - লবণ ছাড়া”-এর বদলে “দেশি ডিম সিদ্ধ”, ইংরেজি ঘরে “Rice, BR-28, boiled* (without salt)”-এর বদলে “White rice”; চার্ট বানানোর পাতায় তালিকার (FCT) নামই থাকে, তবে সহজ নাম লিখেও খোঁজা যায়। তালিকায় ৫,৮৯৭টি খাবার, তার ৩২টি রান্না করা পদ — রেসিপির উপকরণ থেকে হিসাব করা। FCT Bangladesh 2013-এ নেই এমন ৫,৪৮৪টি খাবার এসেছে USDA FoodData Central-এর SR Legacy (২০১৮) থেকে: তালিকায় সেগুলোর পাশে ছোট করে USDA লেখা থাকে, ইংরেজি নামে খুঁজুন, আর FCT-এর খাবার সবসময় আগে আসে। এগুলোতে available carbohydrate = carbohydrate by difference − ফাইবার, আর শক্তি অ্যাপের নিজের সূত্রে হিসাব করা। খাবার বেছে Enter চাপলে কার্সর যায় Amount-এ; Enter-এ চার্ট হঠাৎ সেভ হয় না (সেভ: বোতাম বা Ctrl+Enter)।
- আরও দুটি বেলা, সময় ও লবণ: ভোরে খালি পেটে বা ঘুমানোর আগে কিছু খাওয়ার থাকলে Morning-এর ওপরের Add early morning, empty stomach বা Dinner-এর নিচের Add bedtime চাপুন। প্রতিটি বেলার মাথার Time-এ খাওয়ার সময় দেওয়া যায়, আর Water, cooking oil and salt-এ দিনের মোট লবণ (রান্নাসহ, গ্রাম বা চা-চামচে); প্রিন্টে ও রোগীর লিংকে সময় ছাপা হয় বেলার নামের পাশে, লবণ পানি ও তেলের সঙ্গে।
- পরিমাণ: Amount আর Unit — gram, milligram, milliliter, cup, tablespoon, teaspoon, glass, piece বা serving; piece হলে Size-এ Small, Medium বা Large, serving হলে Small, Standard বা Large। প্রতিটি সারিতে পরিমাণটি কত গ্রাম তা লেখা থাকে; খাবারটির নিজের মাপ জানা না থাকলে পাশে generic, অর্থাৎ সাধারণ আন্দাজ। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার ও ক্যালরি সঙ্গে সঙ্গে হিসাব হয়, আর পাশের Nutrition summary-তে দিনের মোট ও বেলাভিত্তিক ভাগ দেখা যায়।
- বিকল্প খাবার: And / or ঘরে or দিলে পরের খাবারটি বিকল্প হিসেবে ধরা হয় — মোট ক্যালরিতে শুধু প্রথমটি যোগ হয়।
- পানি ও তেল: Drinking water ঘর ফাঁকা থাকলে রোগী বেছে নেওয়ার সময় তাঁর দৈনিক লক্ষ্য (ওজনের প্রতি কেজিতে ৩৩ মিলি) বসে যায়; দরকারে বদলে দিন। রান্নার তেল লিখুন মিলি বা লিটারে — এর ক্যালরি (১ মিলি ≈ ৮.৩ kcal) খাবারের মোটে যোগ হয় না, পাশে তেলসহ মোট আলাদা করে দেখানো হয়; TDEE-র শতাংশ আর লক্ষ্যের পার্থক্য সেই তেলসহ মোট থেকে।
- শারীরিক কার্যকলাপ: হাঁটা, দৌড়ানো, সাঁতার বা ব্যায়াম — মিনিট বা ঘণ্টায়; যেটি প্রযোজ্য নয়, ফাঁকা রাখুন।
- Suggestions: বাংলা, ইংরেজি বা দুটো মিলিয়ে; বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বুলেট ও নম্বরের তালিকা — সবই চলে।
- Save this chart চাপুন। Save & add tests দিলে সেভের পর সরাসরি পরীক্ষা বাছাইয়ের অংশে যাবেন, Save & add prescription দিলে ওই রোগীর নতুন প্রেসক্রিপশনে।
সেভ হওয়ার পর চার্টের পাতার ওপরে Open public page, Copy link, WhatsApp (লিংক চালু থাকলে), Print / PDF, Link মেনু ও Duplicate বোতাম আসে। Duplicate একই খাবার, পরামর্শ ও বাকি সব তথ্যসহ আজকের তারিখে নতুন একটি চার্ট খোলে — নতুন লিংকসহ, পরবর্তী সাক্ষাতের তারিখ ফাঁকা রেখে; রোগীর Diet chart history তালিকার প্রতিটি সারিতেও এই বোতাম আছে।
টেমপ্লেট: বারবার কাজে লাগা চার্ট
সেভ করা চার্টের পাতার ওপরের Save as template-এ একটি নাম দিলে চার্টটি টেমপ্লেট হয়ে থাকে: খাবার ও পরিমাণ, বেলার সময়, পানি, রান্নার তেল, লবণ, শারীরিক কার্যকলাপ, পরামর্শ, পরীক্ষা, লক্ষ্য আর রোগীর কপির পছন্দ (Hide numbers, Bangla only) রাখা হয়; রোগীর নাম, পুষ্টি-নির্ণয়, তারিখ, পরবর্তী সাক্ষাৎ বা লিংক রাখা হয় না। রোগীর পাতা থেকে নতুন চার্ট খুললে ওপরের Start from a template মেনুতে আপনার টেমপ্লেটগুলো আর রোগভিত্তিক তৈরি চার্টগুলো (যেমন ডায়াবেটিস, ওজন কমানো ও বাড়ানো, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ, প্রবীণ, গর্ভাবস্থা, শিশু, ফ্যাটি লিভার, পিসিওএস / পিসিওডি) পাওয়া যায়। একটি বেছে নিলে ওই রোগীর জন্য আজকের তারিখে নতুন চার্ট তৈরি হয়, আর প্রতিটি খাবারের মান আজকের খাবারের তালিকা থেকে নতুন করে হিসাব হয়; তালিকা থেকে সরে যাওয়া কোনো খাবার থাকলে সেটি বাদ যায়, বার্তায় তার নাম লেখা থাকে। সাইডবারের Templates পাতায় সব টেমপ্লেট দেখা যায়, সেখান থেকেও কোনো রোগীর জন্য শুরু করা যায়; নিজের টেমপ্লেটের নাম বদলানো বা মুছে ফেলা যায়, তৈরি চার্টগুলো বদলানো বা মোছা যায় না। প্রেসক্রিপশনের টেমপ্লেটও একইভাবে কাজ করে।
সেকশন ৯
প্রেসক্রিপশন লেখা
- রোগীর পাতায় New prescription চাপুন বা রোগীর তালিকায় সারির Prescription বোতাম; সাইডবারের Prescription থেকে খুললে আগে রোগী বেছে নিন। তারিখ আগে থেকেই আজকের থাকে; চাইলে Next visit-এ পরের সাক্ষাতের তারিখ দিন (ডায়েট চার্টের মতোই +2 weeks, +1 month ও +3 months বোতামসহ)। এই রোগীর আগের প্রেসক্রিপশন থাকলে Start from the last prescription চেপে সেটির ওষুধ, ডোজ ও পরামর্শ নিয়েই শুরু করা যায়; নিজের সেভ করা প্রেসক্রিপশন টেমপ্লেট থাকলে পাশের Start from a template থেকেও
- Clinical notes-এ লিখুন Symptoms, Problem ও Indications
- Medicines & supplements টেবিলের প্রথম সারিটি তৈরিই থাকে: নামের কয়েক অক্ষর লিখে লাইব্রেরি থেকে বেছে নিন, তারপর ডোজ দিন। আরেকটি সারি লাগলে Add medicine / supplement:
| ঘর | কী লিখবেন |
|---|---|
| Morning · Noon · Evening · Night | দিনের ওই সময়ে কতটা — ১, ½, ২ স্কুপ বা ১ চা চামচ, যেভাবে বোঝাতে চান |
| Every hrs | কত ঘণ্টা পরপর, যেমন ৬, ৮ বা ১২ |
| Instructions | খালি পেটে, খাবারের পরে — এমন বিশেষ নির্দেশ |
- Tests to recommend অংশে দরকারি পরীক্ষা বেছে নিন (নিয়ম নিচের আলাদা অংশে)
- Advice & suggestions লিখুন, বাংলা বা ইংরেজিতে
- Save this prescription চাপুন
সেকশন ১০
ওষুধ ও খাবারের মিথস্ক্রিয়া
সাইডবারের Drug–food check পাতায় দেখা যায় প্রচলিত ওষুধের সঙ্গে কোন খাবার বা পানীয় সমস্যা করে, আর রোগীকে বাংলায় ঠিক কী বলবেন।
- জেনেরিক নাম, বাংলাদেশি ব্র্যান্ড নাম (যেমন Napa, Seclo, Comet — ডোজ লেখা থাকলেও চলে), লাইব্রেরির ব্র্যান্ড নাম, ওষুধের শ্রেণি বা খাবারের নাম (যেমন milk, grapefruit) লিখে Check চাপুন; ১১,৫১৩টি ব্র্যান্ড নাম চেনা যায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) নিবন্ধিত ওষুধের তালিকা থেকে, আর রোগী বিদেশ থেকে আনলে Prozac, Zocor-এর মতো ১৯টি বিদেশি ব্র্যান্ড নামও (কার্ডে আলাদা করে লেখা থাকে)। ব্র্যান্ড দিয়ে খুঁজলে কার্ডে লেখা থাকে কোন জেনেরিক ধরে মিলেছে; “Napa Extra”-র মতো তালিকার ব্র্যান্ড নিজের নামেই মেলে; তালিকায় না থাকা কোনো নাম লিখলে প্রথম শব্দ ধরে (যেমন “Seclo Plus” থেকে Seclo) বা কাছের বানান ধরে মেলানো হয়, আর সেটিও কার্ডে লেখা থাকে। খাবারের নাম বাংলাতেও লেখা যায় (যেমন দুধ, চা)
- প্রতিটি মিথস্ক্রিয়ার ঝুঁকি চার স্তরে চিহ্নিত: Avoid — একসাথে নয়, উৎসের লেবেল বা SmPC-তে contraindicated লেখা; Major — একসাথে না খাওয়া বা সময় বদলানো; Moderate — সময় বা পরিমাণ ঠিক করে নজর রাখা; Minor — সাধারণত সামান্য, প্রাসঙ্গিক হলে জানিয়ে দেওয়া
- প্রতিটি খাবারের ঘরে লেখা থাকে কী ঘটে আর নিউট্রিশনিস্টের জন্য পরামর্শ; রোগীর জন্য বাংলা পরামর্শ থাকলে তার পাশে Copy বোতাম — সরাসরি চার্টের পরামর্শে বা মেসেজে বসিয়ে দিন। Why it happens খুললে কারণ আর উৎসের লিংক
- পুরো প্রেসক্রিপশন একবারে: সেভ করা প্রেসক্রিপশনের পাতায় Food interactions চাপুন, অথবা এই পাতার Check a prescription তালিকা (আপনার সাম্প্রতিক ৩০টি) থেকে একটি বেছে Check prescription। প্রতিটি ওষুধের পাশে লেখা থাকে মিথস্ক্রিয়া পাওয়া গেছে কি না; ব্র্যান্ড নাম আর ডোজ লেখা থাকলেও (যেমন “Seclo 20 mg”) ধরা পড়ে, আর বড় ঝুঁকির ওষুধ থাকে ওপরে
- পুরো তালিকা ওষুধের শ্রেণি ধরে, কাজ অনুযায়ী বড় ভাগে (যেমন ডায়াবেটিস, রক্ত পাতলা করার ওষুধ) ব্রাউজ করা যায়; যে খাবারগুলো সবচেয়ে বেশি ওষুধে প্রভাব ফেলে, সেগুলো আলাদা চিপে থাকে; Browse by food group-এ খাবারের ধরন (দুধ ও দুগ্ধজাত, অ্যালকোহল, গ্রেপফ্রুট…) একবার চাপলেই সেই ধরনের সব ওষুধ
সেকশন ১১
পরীক্ষার সুপারিশ
ডায়েট চার্ট ও প্রেসক্রিপশন, দুই জায়গাতেই Tests to recommend অংশ আছে; চাপ দিলে খুলে যায়। পরীক্ষাগুলো Hematology, Biochemistry, Endocrinology, Imaging, Cardiac বা Microbiology-র মতো গ্রুপে সাজানো — ফিল্টারের ঘরে লিখে খুঁজুন, তারপর টিক দিন। কয়টি বেছে নিয়েছেন, অংশের মাথাতেই লেখা থাকে।
- বেছে নেওয়া পরীক্ষাগুলো প্রিন্টে আর শেয়ার লিংকে রোগীর জন্য তালিকা হয়ে ছাপা হয়, যাতে তিনি সেটি দেখিয়েই ল্যাবে পরীক্ষা করাতে পারেন
- তালিকায় না থাকলে Other tests ঘরে লিখুন; কয়েকটি হলে কমা দিয়ে আলাদা করুন
- পুরো তালিকা আগে থেকে দেখে নিতে সাইডবারের Diagnostic tests পাতা খুলুন; তালিকাটি অ্যাডমিন হালনাগাদ রাখেন
সেকশন ১২
রোগীর হাতে পৌঁছানো: প্রিন্ট, PDF ও লিংক
চার্ট বা প্রেসক্রিপশন সেভ হয়ে গেলে রোগীকে দুভাবে দিতে পারেন — কাগজে বা PDF-এ, অথবা একটি লিংকে।
প্রিন্ট বা PDF
- চার্ট বা প্রেসক্রিপশনের পাতায় Print / PDF চাপলে A4 মাপের প্রিন্টের পাতা নতুন ট্যাবে খোলে; রোগীর পাতায় আর চার্ট বা প্রেসক্রিপশনের ইতিহাসেও প্রতিটির পাশে প্রিন্টের বোতাম আছে
- সেখানে Print or save as PDF চেপে প্রিন্টারের জায়গায় Save as PDF বেছে নিলেই ফাইল তৈরি। চার্ট বা প্রেসক্রিপশনের পাতার Print / PDF বা ইতিহাসের প্রিন্টারের চিহ্ন থেকে খুললে প্রিন্টের উইন্ডো নিজেই আসে — এক ক্লিকে
- চার্ট বা প্রেসক্রিপশন লেখার সময় Print the latest lab results টিক দিলে রোগীর সর্বশেষ ল্যাব রিপোর্টের তারিখ আর রেঞ্জের বাইরের ফলগুলোও প্রিন্টে ও রোগীর লিংকে আসে
- ডায়েট চার্ট এক কলামে বা দুই কলামে ছাপা যায় — One column ও Two columns বোতাম প্রিন্টের পাতার ওপরেই
- চার্ট বা প্রেসক্রিপশনের রোগী অংশের Patient copy ঘরে দুটি পছন্দ। Hide numbers (শুধু ডায়েট চার্টে) দিলে ক্যালরি, পুষ্টি উপাদানের হিসাব, মোট, লক্ষ্য, শক্তির চাহিদা (BMR, RMR, TDEE) আর ঘুম ও মানসিক চাপের স্কোর ছাপা হয় না — খাবার, পরিমাণ, বেলার সময়, পানি, তেল ও লবণ, পরামর্শ, পরীক্ষা আর পরবর্তী সাক্ষাৎ থাকে। ওজন, বিএমআই, রক্তচাপ, পালস, শিশুর বৃদ্ধির হিসাব আর ল্যাবের ফলও থাকে। Bangla only দিলে শিরোনাম, লেবেল, বেলার নাম, একক, তারিখ ও সংখ্যা সবই বাংলায় আসে, খাবারের নামও বাংলায়; ওষুধের নাম আর আপনার লেটারহেড থাকে যেমন লিখেছেন। এই দুই পছন্দ রোগীর লিংকে খাটে, আর প্রিন্টের পাতাও এভাবেই খোলে
- প্রিন্টের পাতার Print options মেনুতে শুধু সেই প্রিন্টের জন্য বদলানো যায়: Letterhead বা Own pad, সংখ্যা Show বা Hide, আর Bilingual বা Bangla only। Own pad নিজের ছাপানো প্যাডে প্রিন্টের জন্য: লেটারহেড আর নিচের লেখা বাদ যায়, পাতার ওপরে ও নিচে ফাঁকা জায়গা থাকে। কতটা ফাঁকা থাকবে, আর প্রিন্টের পাতা সবসময় প্যাডের জন্য খুলবে কি না, তা My profile-এর Printing অংশে ঠিক করুন (শুরুতে ওপরে ৪৫ মিমি, নিচে ১৫ মিমি)। রোগীর লিংকে সবসময় লেটারহেড থাকে
- বাংলা আর ইংরেজি দুই লেখাই ঠিকঠাক আসে, PDF থেকে বাংলা লেখা কপিও করা যায় — অক্ষর সাজায় ব্রাউজার নিজেই, তাই যুক্তাক্ষর ভাঙে না
শেয়ার লিংক
- প্রতিটি চার্ট ও প্রেসক্রিপশন প্রথমবার সেভের সময়ই নিজস্ব একটি লিংক পায়; Copy link চেপে রোগীকে পাঠান, অথবা Open public page-এ নিজে একবার দেখে নিন
- লিংক চালু থাকলে পাশে WhatsApp বোতামও থাকে: চাপলে বাংলায় লেখা ছোট একটি বার্তাসহ (লিংক, কবে পর্যন্ত খোলা, আর পরবর্তী সাক্ষাতের তারিখ দেওয়া থাকলে সেটিও) WhatsApp খোলে — রোগীর রেকর্ডে বাংলাদেশি মোবাইল নম্বর থাকলে সরাসরি তাঁর চ্যাটে, না থাকলে কাকে পাঠাবেন তা বেছে নেন
- রোগী কোনো অ্যাকাউন্ট ছাড়াই ফোনে খুলতে পারেন। লিংকের পাতায় বোতামটির নাম Download PDF, আর ফোনে প্রিন্টার হিসেবে “Save as PDF” বেছে নিতে বলা থাকে; Facebook বা Messenger-এর ভেতরে খুললে (যেখানে প্রিন্ট প্রায়ই কাজ করে না) Chrome-এ খোলার বোতাম আর Copy link আসে। Save a copy পুরো কপিটি একটি ফাইল হিসেবে ফোনে রেখে দেয়, যা ইন্টারনেট ছাড়াও খোলে
- লিংক তৈরির (বা শেষ নবায়নের) ৯০ দিন পর নিজে থেকেই বন্ধ হয়; কবে পর্যন্ত চালু, চার্ট বা প্রেসক্রিপশনের পাতার মাথায় লেখা থাকে, আর ইতিহাসের তালিকার Link status ঘরে কত দিন বাকি
- লিংক বন্ধ হলেও চার্ট বা প্রেসক্রিপশনটি অ্যাপে থেকে যায়, রোগীর পাতায় পাশে Link expired বা Link turned off লেখা আসে; প্রিন্ট বা PDF আগের মতোই নেওয়া যায়
লিংক নবায়ন, বন্ধ বা নতুন ঠিকানা
চার্ট বা প্রেসক্রিপশনের পাতার ওপরের Link মেনুতে তিনটি কাজ:
- Renew: আজ থেকে আবার ৯০ দিন খোলা থাকে; মেয়াদ পেরিয়ে যাওয়া লিংকও একই ঠিকানায় আবার খোলে
- Turn off / Turn on: সাময়িকভাবে বন্ধ রাখা, পরে আবার চালু করা। বন্ধ থাকলে রোগী একটি নোটিস দেখেন যে লিংকটি বন্ধ করা আছে
- New link address: নতুন একটি ঠিকানা তৈরি হয় এবং পুরোনোটি সঙ্গে সঙ্গে আর খোলে না — ভুল কারও কাছে লিংক চলে গেলে কাজে লাগে। চাপার আগে নিশ্চিত হতে চাওয়া হয়; এরপর রোগীকে নতুন লিংকটি পাঠাতে হবে
সেকশন ১৩
রেসিপি
সাইডবারের Recipes পাতায় দেশি রান্নার রেসিপি — মাছ, মুরগি, গরু ও খাসির পদ, সবজি ও শাক, ডাল ও স্যুপ, সালাদ, নাশতা, মিষ্টান্ন ও পানীয়, আর খিচুড়ি, পোলাও, তেহারি বা আখনির মতো ভাতের পদ। পুষ্টিমান হিসাব করা হয়েছে বাংলাদেশের খাদ্য উপাদান টেবিল (FAO/INFOODS) থেকে।
- ওপরের বিভাগের চিপে চাপলে শুধু সেই ধরনের রেসিপি; বাংলা বা ইংরেজিতে নাম লিখে খোঁজাও যায়
- অনেক রেসিপিতে লেখা থাকে সেটি কার জন্য উপযোগী — ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, ওজন কমানো, গর্ভাবস্থা ও স্তন্যদান, ১–৫ বছরের শিশু, বয়স্ক, রক্তস্বল্পতা বা সবার জন্য। বিভাগের নিচের Suitable for সারিতে চাপলে শুধু সেই রেসিপিগুলো আসে, বিভাগ ও খোঁজের সঙ্গে একসাথেও; রোগীর লিংকে এই চিহ্ন বাংলায় দেখায়। চিহ্নটি সাধারণ নির্দেশনা — কোন রোগীর জন্য কতটুকু, তা আপনিই ঠিক করবেন
- প্রতিটি রেসিপিতে উপকরণ গ্রামসহ, পুরো রেসিপির মোট পুষ্টিমান, প্রতি ১০০ গ্রামের হিসাব আর নম্বর দেওয়া রান্নার ধাপ
- Small, Standard ও Large — তিন মাপের পরিবেশনে আলাদা ক্যালরি ও ম্যাক্রো; ছোট মাপ ওজন কমাতে, বড় মাপ ওজন বাড়াতে
- অনেক রেসিপিতে খাবারটি কেন স্বাস্থ্যকর, তার ছোট একটি ব্যাখ্যাও থাকে
খাদ্য বিনিময় তালিকা
সাইডবারের Food exchange list পাতায় জাতীয় খাদ্য নির্দেশিকা ২০২৫ (জাতীয় পুষ্টি সেবা)-এর খাদ্য বিনিময় তালিকা বাংলায়: প্রতিটি খাদ্য দলের ১ বিনিময়ের ক্যালরি আর প্রতিটি খাবারের ১ বিনিময়ের মাপ, ঘরোয়া মাপে ও গ্রামে — একই দলের খাবার একটির বদলে আরেকটি খাওয়ার জন্য। Print handout চাপলে রোগীকে দেওয়ার মতো ছোট একটি বাংলা হ্যান্ডআউট A4-এ প্রিন্ট হয়; ডায়েট চার্টে Attach the food exchange list (Bangla handout) টিক দিলে চার্টের প্রিন্টে ও রোগীর লিংকে চার্টের পরে এই হ্যান্ডআউটও থাকে। মেয়াদ ফুরিয়ে গেলেও তালিকাটি খোলে।
সেকশন ১৪
হিসাবগুলো কোথা থেকে আসে
প্রতিটি সূত্র, ধ্রুবক, শ্রেণির সীমা আর তথ্যসূত্র লেখা আছে লগইনের পর অ্যাপের সাইডবারের Calculations & sources পাতায়। সেই পাতার ক্রমেই মূল কথাগুলো এক নজরে:
| মান | যেভাবে হিসাব হয় |
|---|---|
| BMI ও শ্রেণি | ওজন ÷ উচ্চতা² (মিটারে); শ্রেণি এশীয় কাট-অফে — ১৮.৫, ২৩, ২৫ ও ৩০ |
| BMR | মূল হিসাব Mifflin-St Jeor সূত্রে; শুধু তুলনার জন্য পাশে Harris-Benedict |
| RMR | Mifflin-St Jeor BMR × ১.০৬৫; বিকল্প দুটি — Cunningham (FFM দিয়ে) ও Katch-McArdle (LBM দিয়ে) |
| TDEE | BMR × কাজকর্মের মাত্রা (PAL, ১.২ থেকে ২.৪); কিছু বাছাই না থাকলে ১.২ |
| শরীরের চর্বি | মাপা মান থাকলে সেটিই; না থাকলে বয়স, লিঙ্গ ও BMI থেকে CUN-BAE সূত্রে আন্দাজ |
| FFM, LBM ও FFMI | FFM চর্বির শতাংশ থেকে, LBM Boer সূত্রে, FFMI উচ্চতা-সংশোধিত সূত্রে |
| অপুষ্টির সতর্কতা | ১৮ বছর থেকে ESPEN ২০১৫-এর শর্ত: BMI ১৮.৫-এর কম, অথবা ওজন কমার সঙ্গে কম BMI বা উচ্চতা-সংশোধন ছাড়া কম FFMI |
| কোমরের মাপে ঝুঁকি | WHR (কোমর ÷ হিপ), WHtR (কোমর ÷ উচ্চতা) আর ABSI (কোমর, BMI ও উচ্চতা মিলিয়ে) |
| রক্তচাপ ও পালস | ১৮ বছর থেকে ISH ২০২০-এর শ্রেণি — সিস্টোলিক ও ডায়াস্টোলিকের মধ্যে যেটির শ্রেণি উঁচু; পালস মিনিটে ৬০–১০০ স্বাভাবিক |
| পানি ও ফাইবারের লক্ষ্য | ওজনের প্রতি কেজিতে ৩৩ মিলি পানি; TDEE-র প্রতি ১০০০ kcal-এ ১৪ গ্রাম ফাইবার |
| শিশুর বৃদ্ধি | WHO-র LMS পদ্ধতিতে z-score ও পার্সেন্টাইল; ৫ বছর পর্যন্ত Child Growth Standards, ৫–১৯ বছরে Growth Reference 2007 |
| ঘুম ও মানসিক চাপ | PSQI ও PSS-10 প্রশ্নাবলির নিজস্ব স্কোরিং |
| খাবারের পুষ্টিমান | বাংলাদেশের খাদ্য উপাদান টেবিল (FAO/INFOODS, ২০১৩) থেকে প্রতি গ্রামের মান × খাবারের গ্রাম |
| ক্যালরি | Atwater গুণক — প্রতি গ্রাম কার্ব ৪, প্রোটিন ৪, ফ্যাট ৯, ফাইবার ২ kcal |
| ল্যাব ফ্ল্যাগ | ফলের সংখ্যাটি ওই সারিতে লেখা রেফারেন্স রেঞ্জের সঙ্গে মিলিয়ে Low, High বা Normal; বিপজ্জনক সীমা রাখা টেস্টে সীমা পেরোলে Critical |
সেকশন ১৫
মেয়াদ বাড়ানো ও পেমেন্ট
সাইডবারের Subscription পাতায় ওপরে আপনার মেয়াদের অবস্থা, তার নিচে সব চালু প্ল্যান মাসিক দামসহ, আর একেবারে নিচে আগের সব পেমেন্ট অনুরোধ ও তাদের অবস্থা।
- পছন্দের প্ল্যানে Choose plan চাপুন; পেমেন্টের উইন্ডো খুলবে
- Check the amount অংশে আগে How you pay-এ পেমেন্টের মাধ্যম বেছে নিন (bKash বা Nagad), তারপর হিসাবটা দেখে নিন: প্ল্যানের দাম, ডিসকাউন্ট (কোড দিলে), ২% মোবাইল ব্যাংকিং ফি (Mobile financial service fee), ১.৩% প্ল্যাটফর্ম চার্জ (Platform charge), আর সবশেষে Total to send
- ঠিক ওই মোট অঙ্কটি পাঠান: উইন্ডো বেছে নেওয়া মাধ্যমের নম্বর দেখায়, আর নম্বর Copy বোতামে কপি করা যায় (এখন চালু: bKash বা Nagad; সব তথ্য প্ল্যান ও মূল্য পাতাতেও আছে)। PIN বা OTP কোথাও লিখবেন না
- Confirm your payment অংশে যে নম্বর থেকে পাঠিয়েছেন সেটি আর TrxID বা পেমেন্টের রেফারেন্স লিখুন, দরকার হলে একটি নোট; তারপর Submit for verification
- অ্যাডমিন পেমেন্ট মিলিয়ে অনুমোদন দেন, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে। অনুমোদনের সঙ্গে সঙ্গে মেয়াদ বাড়ে, একটি ইনভয়েস তৈরি হয়, আর তালিকায় অনুরোধের অবস্থা Pending থেকে Approved হয়ে যায়
- Submit for verification-এর আগে উইন্ডোর শেষ ঘরে টিক দিয়ে ব্যবহারের শর্তাবলি ও রিফান্ড নীতি মেনে নিতে হয়; কোন ক্ষেত্রে টাকা ফেরত হয়, তা ওই নীতিতে লেখা
- একই TrxID দুবার জমা দেওয়া যায় না; আগের অনুরোধটি Rejected হয়ে থাকলে শুধু তখনই সেটি আবার দেওয়া চলে
- অ্যাডমিন কোনো অনুরোধ ফিরিয়ে দিলে অবস্থা Rejected দেখায়; কারণ লিখে দিলে তা-ও একই তালিকায় থাকে
- সাইটে ইমেইল পাঠানো চালু থাকলে ফলাফলটি ইমেইলেও আসে: অনুমোদন হলে নতুন মেয়াদ ও ইনভয়েস নম্বর, ফিরিয়ে দিলে অ্যাডমিনের লেখা কারণ
সেকশন ১৬
ডিসকাউন্ট কোডে ছাড়
অ্যাডমিন মাঝে মাঝে ছাড়ের কোড দেন, যেমন EID25 বা RAMADAN15।
- Subscription পাতায় প্ল্যানের Choose plan চেপে পেমেন্টের উইন্ডো খুলুন
- প্রথম অংশের Discount code ঘরে কোডটি লিখুন — ছোট হাতের না বড় হাতের অক্ষর, তাতে কিছু যায় আসে না
- Apply চাপুন; কোড ঠিক থাকলে ঘরের নিচে লেখা আসে কত শতাংশ ছাড় হলো (যেমন “25% off applied”)
- হিসাবের টেবিলে ছাড়ের একটি সারি যোগ হয়ে নতুন মোট দেখায় — সেই অঙ্কটিই পাঠিয়ে জমা দিন
সেকশন ১৭
ইনভয়েস
প্রতিটি পেমেন্ট অনুমোদনের সঙ্গে সঙ্গে একটি ইনভয়েস তৈরি হয়; অফিসিয়াল রসিদ হিসেবে এটি রেখে দিতে পারেন।
রসিদে কী কী লেখা থাকে
| অংশ | বিবরণ |
|---|---|
| ইনভয়েস নম্বর | INV, সাল, তারপর ক্রমিক নম্বর — যেমন INV-2026-0001 |
| দুটি তারিখ | ইনভয়েস ইস্যুর তারিখ আর টাকা পরিশোধের তারিখ, আলাদা করে |
| কোন প্ল্যান, কত দিন | প্ল্যানের নাম আর মেয়াদ — কবে থেকে কবে পর্যন্ত |
| হিসাব | প্ল্যানের দাম, ডিসকাউন্ট (থাকলে), মোবাইল ব্যাংকিং ফি (শুধু bKash বা Nagad-এ দিলে; ইনভয়েসে লেখা Mobile financial service fee) ও প্ল্যাটফর্ম চার্জ |
| মোট | Amount paid, বড় অক্ষরে আলাদা করে |
| পেমেন্টের প্রমাণ | Paid চিহ্ন, পেমেন্টের মাধ্যম (bKash, Nagad, Bank transfer বা Card), যে নম্বর বা হিসাব থেকে পাঠানো (কার্ডে নয়), TrxID বা রেফারেন্স আর কোন অ্যাডমিন যাচাই করেছেন |
সব রসিদ এক জায়গায়
- ড্যাশবোর্ডের Your plan কার্ডে — সর্বশেষ ইনভয়েস
- সাইডবারের Invoices পাতায় — সবগুলো, সঙ্গে এ পর্যন্ত মোট কত পরিশোধ করেছেন
PDF হিসেবে রাখা
তালিকার যেকোনো ইনভয়েসে View PDF চাপলে A4 পাতায় খোলে; সেখানে Print or save as PDF চেপে প্রিন্ট করুন বা PDF হিসেবে সেভ করুন।
সেকশন ১৮
মেয়াদ ফুরোলে বা অ্যাকাউন্ট স্থগিত হলে
মেয়াদ পেরিয়ে গেলে
লগইন ঠিকই করা যায়, আর আপনার রেকর্ডগুলো শুধু দেখার জন্য খোলা থাকে:
- রোগীর তালিকা, রোগীর পাতা আর ডায়েট চার্ট ও প্রেসক্রিপশনের তালিকা
- ল্যাব রিপোর্টের ফলাফল আর সংযুক্ত PDF বা ছবি
- যেকোনো ডায়েট চার্ট বা প্রেসক্রিপশনের প্রিন্ট ও PDF — তালিকায় চার্টে চাপলে সরাসরি প্রিন্টের পাতা খোলে
নবায়ন না করা পর্যন্ত নতুন রোগী, ভিজিট, ল্যাব রিপোর্ট, ডায়েট চার্ট বা প্রেসক্রিপশন যোগ করা যায় না; পুরোনোটি বদলানো, কপি করা বা মোছা যায় না; শেয়ার লিংক নবায়ন বা আবার চালুও করা যায় না। এমন কোনো পাতায় গেলে Renew to make changes লেখা আসে, সঙ্গে নবায়নের বোতাম। ভুল কারও কাছে লিংক চলে গেলে সেটি তখনও বন্ধ করা যায়: চার্ট বা প্রেসক্রিপশনের তালিকায় খোলা লিংকের পাশের বোতামে। রেসিপি আর Drug–food check (ওষুধ ও খাবারের মিথস্ক্রিয়া) নবায়নের পর আবার খোলে। চালু থাকে ড্যাশবোর্ড, Subscription, Invoices, My profile, Account settings (Download my data সহ), Diagnostic tests আর সাহায্যের পাতাগুলো। রোগীকে আগে পাঠানো শেয়ার লিংক নিজের মেয়াদ পর্যন্ত খোলা থাকে, আর কোনো রেকর্ড মোছা হয় না — পেমেন্ট অনুমোদন হলেই সব আগের মতো ফিরে আসে।
অ্যাকাউন্ট স্থগিত হলে
অ্যাডমিন কোনো অ্যাকাউন্ট স্থগিত (suspend) করলে মেয়াদ বাকি থাকলেও রোগীর তালিকা, রোগীর পাতা আর ল্যাব রিপোর্টের পাতা খোলে না, রেসিপি ও Drug–food check বন্ধ থাকে, আর Download my data কাজ করে না — স্থগিতাদেশ মেয়াদের চেয়ে অগ্রাধিকার পায়। এ অবস্থায় নতুন প্ল্যানও কেনা যায় না।
টানা ৬ মাস কোনো কার্যক্রম না থাকলেও অ্যাডমিন অ্যাকাউন্ট স্থগিত করতে পারেন; এটি নিজে থেকে হয় না। স্থগিত অ্যাকাউন্টের ডেটা স্থগিত হওয়ার দিন থেকে ১ বছর রাখা হয়, তারপর অ্যাডমিন সেটি মুছে ফেলতে পারেন — বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
আগেভাগে নবায়ন করলে কী লাভ
মেয়াদ শেষ হওয়ার ৭ দিন আগে থেকে অ্যাপের ওপরে মনে করিয়ে দেওয়ার বার্তা আসে, আর সাইটে ইমেইল পাঠানো চালু থাকলে মেয়াদ শেষের ৭ দিন ও ১ দিন আগে একটি ইমেইলও (অনুমোদনের ইমেইলটি মেয়াদের শেষ ৭ দিনের মধ্যে গেলে, যেমন ৭ দিনের ফ্রি ট্রায়ালে, তাতেই শেষের তারিখ লেখা থাকে, তাই তখন ৭ দিনের ইমেইলটি আসে না) — তখনই নবায়ন করে ফেলুন। নতুন মাস পুরোনো মেয়াদের পরে যোগ হয়, তাই আগে দিলেও কোনো দিন নষ্ট হয় না, আর কাজও এক দিনের জন্য থামে না।
সেকশন ১৯
আরও কিছু প্রশ্ন
নতুন অ্যাকাউন্টে ফ্রি ট্রায়াল আছে?
আছে — অ্যাডমিন অনুমোদন দেওয়ার দিন থেকে ৩০ দিন, সব ফিচারসহ। প্ল্যান ও দামের বিস্তারিত প্ল্যান ও মূল্য পাতায়।
পাসওয়ার্ড ভুলে গেলে সবচেয়ে সহজ পথ কোনটি?
লগইন পেজের Forgot password? লিংক। ইমেইল চালু থাকলে রিসেটের লিংক সরাসরি ইমেইলে আসে; না এলে ফোন করুন 01771287817। অন্য উপায়গুলো লগইনের অংশে লেখা আছে।
ফোন আর কম্পিউটারে একসাথে লগইন থাকা যায়?
যায়। শুধু অন্যের বা পাবলিক কম্পিউটারে কাজ শেষে লগআউট করতে ভুলবেন না। ভুলে গেলে My profile-এর Log out other devices চাপুন: যে ডিভাইসে চাপলেন সেটি ছাড়া বাকি সবখান থেকে লগআউট হয়ে যাবে। পাসওয়ার্ড বদলালেও তাই হয়।
কোনো পাতা খুললে “module is turned off” লেখা আসে কেন?
অ্যাডমিন প্রতিটি অ্যাকাউন্টের জন্য অ্যাপের আলাদা আলাদা অংশ (মডিউল) চালু বা বন্ধ রাখতে পারেন। আপনার অ্যাকাউন্টে কোনগুলো চালু, তা Account settings পাতার Modules on your account-এ দেখা যায়; কোনোটি দরকার হলে ফোন করুন 01771287817।
রোগীর তথ্য কতটা সুরক্ষিত?
যথেষ্ট সুরক্ষিত। পাসওয়ার্ড রাখা হয় scrypt দিয়ে হ্যাশ করে, আসল পাসওয়ার্ড কোথাও জমা থাকে না। প্রতিটি ফর্মে CSRF টোকেন মেলানো হয়, ডেটাবেসের সব কুয়েরি চলে প্রিপেয়ারড স্টেটমেন্টে, আর লগইনের কুকি HttpOnly, সাইট HTTPS-এ চললে Secure-ও; প্রতিবার লগইনে নতুন সেশন তৈরি হয়। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
অন্য নিউট্রিশনিস্ট কি আমার রোগীদের দেখতে পান?
না। প্রত্যেকে শুধু নিজের যোগ করা রোগীদের দেখেন; একজনের রেকর্ড আরেকজনের অ্যাকাউন্ট থেকে খোলার কোনো পথ নেই।
ভুল করে রোগী মুছে ফেলেছি, ফেরানো যাবে?
অ্যাপ থেকে ফেরানোর কোনো উপায় নেই — মুছে ফেলা স্থায়ী, তাই Delete চাপার আগে আরেকবার নিশ্চিত হয়ে নিন। সার্ভারে প্রতিদিন ডেটাবেস ও ল্যাব রিপোর্টের ফাইলের স্বয়ংক্রিয় ব্যাকআপ হয়, আর শেষ ৭ দিনের কপি রাখা থাকে। তাই খুব জরুরি হলে এই সময়ের মধ্যেই, দেরি না করে অ্যাডমিনকে জানান; ব্যাকআপ থেকে কিছু ফেরানো যায় কি না, অ্যাডমিন দেখবেন। নিজের কাছে নিয়মিত একটি কপি রাখতে Account settings-এর Download my data ব্যবহার করুন।
প্রিন্টে বাংলার জায়গায় চারকোনা ঘর আসছে কেন?
ব্রাউজার বা ডিভাইস বাংলা ফন্ট ঠিকমতো পায়নি বলে এমন হয়। Chrome বা Edge-এর নতুন সংস্করণে পাতাটি খুলে আবার চেষ্টা করুন; তাতেও না মিটলে আমাদের ফোন করুন।
সাবস্ক্রিপশন বন্ধ করতে কী করতে হয়?
কিছুই না — নবায়ন না করলে মেয়াদ শেষে এটি নিজেই থেমে যায়। আপনার সব রেকর্ড জমা থাকে; পরে নবায়ন করলে আবার সব পাবেন।
আগে পরিশোধ করা টাকা কোন ক্ষেত্রে ফেরত হয়, তা রিফান্ড ও বাতিল নীতিতে লেখা; পুরো অ্যাকাউন্টই মুছে ফেলতে চাইলে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলা অংশ দেখুন।